প্রতি বছরের ন্যায় এবারো বিশ্বজুড়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পালিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-#16DaysOfActivism। এবারের প্রতিপাদ্য ছিলো-
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।

এখন এমন একটি সময়, যখন আমাদের অনলাইনে উপস্থিতি বাস্তব জীবনেরই সম্প্রসারণ, সেখানে ডিজিটাল নিরাপত্তা আর সম্মান নিশ্চিত করাই সবচেয়ে জরুরি। ডিজিটাল মাধ্যমে সহিংসতা বন্ধ করার উদ্দেশ্যে, আমরা Jibon Youth Foundation এবং Oporajita“অপরাজিতা”-১৬ দিনব্যাপী এই ক্যাম্পেইনে তুলে ধরেছি ১৬টি বাস্তবধর্মী গল্প, যেখানে দেখা গেছে কিভাবে সাহস, সচেতনতা এবং সক্রিয় ভূমিকা একটি নিরাপদ ভার্চুয়াল স্পেস তৈরি করতে পারে।
এই গল্পগুলো শুধু অভিজ্ঞতা নয়-এগুলো অনলাইন সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর স্ফুলিঙ্গ জ্বালায়, প্রজন্মকে শেখায় দায়িত্ববোধ, সহানুভূতি ও নৈতিকতা।
আজকের তরুণ সমাজ-এই লড়াইয়ের সামনের সারির পরিবর্তনকারী শক্তি।
নিরাপদ ইন্টারনেট কোনো বিলাসিতা নয়; এটি সবার অধিকার। আর সেই অধিকার রক্ষায় প্রয়োজন আমাদের নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়া, প্রতিবাদ করা এবং ভুক্তভোগীর পাশে দাঁড়ানো।
আজ মানবাধিকার দিবসে আসুন,
ঘৃণা নয়-সম্মান ছড়াই।
নীরবতা নয়-আওয়াজ তুলতে শিখি।
দোষারোপ নয়-সহায়তা ও সহমর্মিতাকে এগিয়ে রাখি।
নারীর প্রতি সকল প্রকার সহিংসতা-অনলাইন হোক বা অফলাইন, রোধে আমাদের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। পরিবর্তন শুরু হয় সচেতনতা থেকে, আর সচেতনতা তৈরি হয় আমাদের আচরণ, কথাবার্তা ও আচরণবিধি থেকে। একটি নিরাপদ, সম্মানজনক ও সমঅধিকারভিত্তিক ডিজিটাল বিশ্ব গড়তে আমরা সবাই একসাথে কাজ করি।

আসুন, পরিবর্তনের তরঙ্গটি শুরু হোক এখান থেকেই-আমাদের নিজেদের থেকেই।