করোনাভাইরাস, যা COVID-19 নামে অধিক পরিচিত, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এই ভাইরাস – যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিলো- এর মধ্যেই চীনে অনেক মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করেছে এবং বিশ্বের শতাধিক দেশে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে।