আজ ২১ সেপ্টেম্বর ‘বিশ্ব শান্তি দিবস’। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘একসঙ্গে শান্তিকে গড়ি’। 

শান্তির আদর্শকে স্মরণ ও শক্তিশালী করার জন্য ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক শান্তি দিবস পালনের ঘোষণা দেয়। শুরু থেকে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন শুরুর দিনটিতে দিবসটি পালিত হয়ে এলেও ২০০১ সাল থেকে প্রতিবছর ২১ সেপ্টেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত হয়।