এবছরের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আমাদের জন্য ছিলো একদমই ভিন্ন। প্রতিবছর যেভাবে ঘটা করে সংগঠনের বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদের দিবসটি পালন করা হয় এবার তা ঘটেনি। প্রায় এক মাস আগে আমাদের ঘর আলো করে এসেছে আমাদের পুত্রসন্তান। আমাদের স্বামী-স্ত্রী দু’জনকেই যেহেতু এই নতুন দায়িত্ব পালন করতে হচ্ছে, তাই নিজেদের জন্য আলাদা করে সময় বের করা আমাদের জন্য বেশ কঠিন ছিলো। কিন্তু এই দায়িত্ববোধ আমাদের আরো উৎসাহ দিয়েছে। ব্যস্ততার মাঝেও এবার আমরা নিজেদের জন্য কিছুটা ‘কোয়ালিটি টাইম’ বের করতে পেরেছি এবং দিনটি নিজেদের মতো করে উপভোগ করেছি। আমাদের এই বিশেষ দিনটি কেটেছে আমাদের ছোট্ট সোনামণির সাথে। আমরা বিশ্বাস করি, একটি শিশুর শেখার প্রক্রিয়া শুরু হয় খুব শৈশব থেকেই এবং সে তার চারপাশের মানুষকে দেখেই অনুকরণ করতে শেখে। সে যেন জেন্ডার সমতা এবং শ্রদ্ধাবোধের পরিবেশ দেখে বড় হতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই পথচলা। আমাদের কাছে এটাই হলো #GiveToGain-অর্থাৎ, আজকের এই ভালোবাসা ও সঠিক শিক্ষা আগামীর সুন্দর ভবিষ্যতের ভিত্তি।
লেখা: সাজিদ-বিন-জাহিদ (মিকি)।