বাংলাদেশের রুপ যেমন বিচিত্র, ঠিক তেমনিভাবে এদেশের উৎসবে রয়েছে ভিন্নতা। পার্বত্য চট্টগ্রাম, যার রুপে মুগ্ধ সারা বিশ্ব সেই পার্বত্য চট্টগ্রাম আজ উৎসবের আমেজে ব্যস্ত সময় পার করছে।

বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রামের লোক ঐতিহ্য ও নানা পার্বণ। পাহাড়ে বিজু ফুল ফোটার সাথে সাথেই শুরু হয়ে যায় নতুন বর্ষবরণের প্রস্তুতি। বিজু, বিহু, সাংগ্রাই, বৈহুক, বিসু সব এই অঞ্চলের মানুষের সম্প্রীতি ও আতিথেয়তার নিদারুণ সাক্ষী। পার্বত্য চট্টগ্রামের প্রধান উৎসব “বৈসাবি”।

এই বৈসাবি উদযাপনের মধ্য দিয়েই নতুন বছরে পদার্পণ করে পার্বত্য চট্টগ্রাম।

ফুল বিজুর দিন , নদিতে ফুল ভাসিয়ে নতুন বছরের সুন্দর সম্ভাবনাকে আহবান করা হয়।

 

মডেল: হীরা চাকমা || ছবি: ইসরাত জাহান রিহা