আজ ৮ মার্চ, ক্যালেন্ডারের পাতায় কেবল একটি বিশেষ তারিখ নয়, বরং অদম্য এক সাহসের নাম। চারপাশের জগতটাকে যারা প্রতিদিন একটু একটু করে বদলে দিচ্ছেন, সেই সব নারীদের জন্য আজ এক অন্যরকম উদযাপনের দিন।
“অধিকার-সমতা-ক্ষমতায়ন, নারী ও কন্যা উন্নয়ন“-এই স্বপ্নকে সঙ্গী করে আমরা এগিয়ে যেতে চাই এমন এক গন্তব্যে, যেখানে মেধার জয়গান গাইতে কাউকে পিছপা হতে হবে না। এবারের মূলমন্ত্র “Give To Gain” আমাদের মনে করিয়ে দেয় যে, ভালোবাসা, সুযোগ আর সম্মান যখন আমরা একে অপরকে বিলিয়ে দিই, তখনই সমাজ পায় এক অনন্য উচ্চতা। একজন নারী যখন তার আত্মবিশ্বাস আর সৃজনশীলতা নিয়ে হাত বাড়িয়ে দেন, তখন পুরো পৃথিবীই বদলে যায়। জীবন ইয়ুথফাউন্ডেশনের পক্ষ থেকে সকল নারীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা আর অশেষ ভালোবাসা। আমাদের চারপাশের এই অর্ধেক আকাশ যেন সবসময় উজ্জ্বল থাকে সমতলে আর সাফল্যে। এই নারী দিবসে আমাদের অঙ্গীকার হোক একটাই-প্রতিটি নারী আর কন্যা যেন তার পূর্ণ সম্ভাবনা নিয়ে ডানা মেলতে পারে। সমতাভিত্তিক এক পৃথিবী গড়ার লড়াইটা হোক আমাদের সবার। জয় হোক নারীর, জয় হোক মানবতার।