১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তৎকালীন ব্রিটিশ আমলের গোপালগঞ্জ থানার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালে তাঁর জন্ম হয়। তাঁর পূর্বপুরুষরা বাগদাদ থেকে এসে প্রথমে বসতি গড়েন চট্টগ্রাম শহরে। কেননা বণিক হিসেবে তাঁদের পরিচিতি ছিল। পরবর্তীকালে দক্ষিণবঙ্গের জলাভূমিতে কৃষিজাত ফসল উৎপাদন সুবিধাজনক মনে করে তাঁরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে বসতি গড়ে তোলেন। ১৮৫৪ সালে সেই দিল্লি থেকে কারিগর এনে টুঙ্গিপাড়ায় শৌখিন দালানবাড়ি নির্মাণ করেছিলেন, যার ধ্বংসাবশেষ আজও বিদ্যমান রয়েছে। এই শেখ-বংশের প্রধান পেশা ছিল কৃষি-উৎপাদন ও ব্যবসা। তাঁরা ঐ সময়ে কোলকাতা, বোম্বাই প্রভৃতি শহরে খাদ্যশস্যের ব্যবসা করতেন। তাঁদের জমিদার ছিলেন রানী রাসমণি। View More
Oporajita“অপরাজিতা”
Ensuring Freedom of Women