একটা সময় ছিল যখন নারীদের অনেক পিছুটান ছিল। আজকের সময়ে তা অনেক হ্রাস পেয়েছে। যার অবদান সম্পূর্ণ নারীদেরই। তাদের প্রবল ইচ্ছাশক্তির কারনেই তারা আজ এই পর্যায়ে। তৃতীয় বিশ্বে নারী স্বাধীনতা এখন অনেকটাই স্থায়ী। কিন্তু আমাদের দেশে নারীরা পারিপার্শ্বিকতার পাশাপাশি নিজেকেও নিজের বোঝা ভাবা শুরু করে। কিন্তু তা কখনোই কাম্য নয়। নারীদেরই নিজেদেরকে জীবনের ঐকতানে সামিল করতে হবে।