ডিজমেনোরিয়া (Dysmenorrhea) কি?
মাসিকের সময় তলপেটে অনেকেরই ব্যথা শুরু হয়। একে ডিজমেনোরিয়া (Dysmenorrhea) বলে।
অধিকাংশ মহিলাদের মাসিকের পূর্বে এবং মাসিক চলাকালীন সময়ে প্রচণ্ড ব্যথা করে। কারো কারো ক্ষেত্রে এই সমস্যা এন্ডোমেট্রিওসিস (Endometriosis) অথবা জরায়ুরে টিউমারের (Uterine fibroids) কারণে হয়। ছোট বেলায় হলে বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা লোপ পায় এবং বাচ্চা হবার পর এটি চলে যায়।আবার কারো কারো পরিণত বয়সেও ব্যথা শুরু হয়।

লক্ষণ ও উপসর্গ:
- তলপেটে হালকা ব্যথা, ধড়ফড়ানি এবং মাংসপেশীতে যন্ত্রণা।
- পিঠের নিচের দিকে এবং উরুতে ব্যথা।
অন্যান্য উপসর্গ :
- বমি বমি ভাব এবং বমি করা।
- পাতলা পায়খানা।
- ঘাম হওয়া।
- মাথা ঝিমঝিম করা।
কখন ডাক্তার দেখাবেন:
মাসিকের সময় উপরোক্ত লক্ষণ ও উপসর্গগুলো দেখা দেয়ার সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।
One Reply to “ডিজমেনোরিয়া কি?”
Comments are closed.