মেয়েদের চেপে রাখা কষ্ট: এন্ডোমেট্রিওসিস (Endometriosis)

এন্ডোমেট্রিওসিস: মেয়েদের চেপে রাখা কষ্ট!

মাসিকের সময় অনেক নারী তলপেটে তীব্র ব্যথা অনুভব করেন। যেকোনো বয়সের নারীরাই এই সমস্যায় ভুগতে পারেন। তবে, অনেকেই কারণ জানেন না। মাসের পর মাস নীরবে সহ্য করেন এই ব্যথা। সামাজিক ভয়, অজ্ঞতা, সচেতনতার অভাব, কুসংস্কারে আচ্ছন্ন হয়ে ব্যথার উৎস শনাক্তে বিলম্ব হয়। তত দিনে সমস্যাটি সিস্ট ও বন্ধ্যত্বের মতো জটিলতা তৈরি করে। এন্ডোমেট্রিওসিসের কারণে মাসিকের সময় তলপেটে ব্যথা হতে পারে। বিশ্বের প্রায় ১৯ কোটি নারী এ সমস্যায় ভুগছেন। তাই মাসিকের সময় তলপেটে ব্যথা হলে বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

View More

পিরিয়ড ও মুড সুইং!

সাম্প্রতিক সময়ে মুড সুইং খুবই প্রচলিত একটি শব্দ। অনেকেই কথায় কথায় কটূক্তি করে বলেন, “আরে মেয়েদের মতো মুড সুইং করে তোমারও!” কিংবা ‘মেয়েদের মতো কিছু হলেই মুড সুইংয়ের দোহাই দিও না তো।” তবে এই মুড সুইং কেন হয় অথবা মুড সুইং কী, এই ব্যাপারে অনেকেই সঠিক ধারণা রাখেন না। View More

আন্তর্জাতিক নারী দিবস ২০২২ -আমাদের ভাবনা

প্রতিবছর ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হচ্ছে বিশ্বের ৮০টির বেশি দেশে। দেশগুলো নিজেদের মতো করেই দিবসটি উদযাপন করে। এই উদযাপনেও থাকে ভিন্নতা। অনেক দেশে এই বিশেষ দিনটিতে নারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়। জাতিসংঘ ১৯৭৫ সালে নারী দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।

View More

আন্তর্জাতিক নারী দিবস

৮ মার্চ “আন্তর্জাতিক নারী দিবস”। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকসহ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশেও সরকারি-বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য – ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। View More

শুভ জন্মদিন! – স্বপ্নদ্রষ্টা।

একজন স্বপ্নদ্রষ্টা, যার দক্ষ নেতৃত্ব ও কর্মপরিকল্পনায় বিগত দুই বছর সফলতার সাথে কাজ করে পাহাড়ের মানুষের মনে জায়গা করে নিয়েছে  “অপরাজিতা”। View More

৭৫তম জন্মদিনের শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী।

তিনি জাতিকে নতুন এক আশা দিয়েছিলেন, সেই আশার নাম, রুপকল্প-২০২১। বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নীত করার সেই আশা। ২০১৮ সালে জাতিসংঘের উন্নয়ন কমিটি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। View More

প্রীতিলতার আত্মহুতি দিবস

প্রীতিলতার আত্মহুতি দিবস!

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্মাহুতি দিবস ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার । View More

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

১২ জুন – বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস (World Day Against Child Labour)। দিবসটির মূল উদ্দেশ্যই হচ্ছে সমগ্র বিশ্বে শিশুশ্রম বিষয়ক সচেতনতা গড়ে তোলা, শিশুদের অধিকার সুরক্ষা এবং শিশুশ্রম প্রতিরোধে সম্ভাব্য করণীয় নির্ধারণ করা।

View More

MHDAY2021_Shaida

মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত বিনিয়োগের আহবান

২৮ মে পিরিয়ড পরিচ্ছন্নতা দিবস বা বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস হিসেবে উৎযাপন করা হয় বিশ্বব্যাপী। স্বাস্থ্যকর মাসিক ব্যবস্থাপনার অভাবে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সুরক্ষা সবকিছুতেই প্রভাব পড়ে। মাসিক সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব, প্রচলিত কুসংস্কার, জড়তা বা খোলামেলা আলোচনায় নানাবিধ বাঁধা সবকিছুই মাসিকের মত অতিপ্রাকৃতিক বিষয়টিকে একটি নিষিদ্ধ বিষয়ের রুপ দিয়েছে। আমাদের সমাজ খুবই আধুনিক হলেও মাসিক বা রজঃস্রাব এর কথা বলতে গেলেই খুব সেকেলে বা ব্যকডেটেড হয়ে যায়। View More

MHDay-Fiha

মাসিক একটি নিষিদ্ধ শব্দ

‘মাসিক’, ‘ঋতুস্রাব’, ‘পিরিয়ড’, ‘ঋতু’ শব্দগুলো যেন এক একটি নিষিদ্ধ শব্দ। বাহ্যিকভাবে আমরা খুবই আধুনিক। অথচ, স্বাভাবিক ও অতিপ্রাকৃতিক বিষয় নিয়ে কথা বলতে গেলেই আমরা সেকেলে বা ব্যাকডেটেড হয়ে যেতে পছন্দ করি। নিজেদের আধুনিকতার মোড়কে ঢেকে রাখলেও ‘ঋতুস্রাব’, ‘মাসিক’ বা ‘পিরিয়ড’—শব্দগুলো যেন বেশ অস্বস্তিতেই ফেলে আমাদের। তবে অস্বস্তি করে স্বাভাবিক বিষয়টিকে না জানলে কিন্তু চলবে না। নিজের সুস্থতার জন্যই সবটা জানতে হবে।

View More

মাসিক বা ঋতু প্রশ্নে নীরবতা ভাঙুন

শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থাপনা নিশ্চিত করে শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করা  খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য পাঠ্যপুস্তকে মাসিক সম্পর্কে সঠিক তথ্য অন্তর্ভুক্ত করা জরুরি। View More

Menstrual Health Situation in Bangladesh

মাসিক স্বাস্থ্য ও বাংলাদেশের প্রেক্ষাপট

মাসিক বা Menstruation হলো এক ধরনের প্রাকৃতিক প্রক্রিয়া যা দ্বারা কোনো নারীর সুস্থতা নির্দেশ করে। মূলত মেয়েদের জরায়ু যে পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং প্রতিমাসে হরমোনের প্রভাবে মেয়েদের যোনিপথ দিয়ে যে রক্ত ও জরায়ু নিঃসৃত তরল পদার্থ বের হয়ে আসে, একে মাসিক বা ঋতুস্রাব বলে৷ যাকে নরমাল হরমোনাল প্রক্রিয়া হিসেবেই অভিহিত করা যেতে পারে। View More

সিজোফ্রেনিয়া – মিথ না মনোরোগ!

দেশ মহাকাশে স্যাটেলাইট পাঠালেও এখনো আমাদের দেশে অনেকাংশেই রয়েছে প্রদীপের নীচের কালো আঁধার। মানসিক রোগের ভুলপথে চিকিৎসার দৃষ্টান্ত মেলে হরহামেশাই। মূল কারণ, অবশ্যই সচেতনতার অভাব ও কিছু ক্ষেত্রে কুসংস্কার। পানিপরা, ঝাড়ফুঁক বা কখনো দড়ি শেকলে বেঁধে মারধর জোটে রোগীদের কপালে। তার মধ্যে সবচেয়ে বেশি ভুল চিকিৎসার সন্মুখীন হয় সিজোফ্রেনিয়ার রোগীরা। View More

ট্যাম্পুন! – প্যাডের বিকল্প?

মাসিক বা ঋতুশ্রাবের মতো একটা অতি প্রাকৃতিক বিষয় নিয়ে আজও মানুষের মধ্যে ছুঁৎমার্গ রয়েছে। বাংলাদেশে মাত্র ১৪% নারী পিরিয়ডের সময় প্যাড ব্যবহার করে থাকেন। তবে স্যানিটরি প্যাড ছাড়াও অনেক জিনিস আছে যা ঋতুশ্রাব ধরে রাখতে বিশেষভাবে সাহায্য করে, আর তার মধ্যে সবচেয়ে সহজলভ্য হলো ট্যাম্পুন। আজকাল বহু মহিলা ট্যাম্পুন ব্যবহার করেন, কারণ প্যাডের তুলনায় এটি অনেকটাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে। View More